EIIN :
Steel Mill Bazar, Patenga Model Thana, Chattogram; +8801845771100
পরিচালকের বাণী


    বিসমিল্লাহির রাহমানির রাহিম

    একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে প্রয়োজন সু-শিক্ষিত দক্ষ মানব সম্পদ। আর সু-শিক্ষিত জনগোষ্ঠী গড়ার জন্য পূর্বশর্ত হলধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগীসৃজনশীল, সু-পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা।


       দুঃখজনক হলেও সত্য যেবিদ্যমান শিক্ষা ব্যবস্থায় ধর্মহীন কর্মশিক্ষার ফলে শিক্ষার্থীরা জন্মগত মুসলমান হয়েও একজন খাঁটি মু'মিন হিসেবে গড়ে উঠার কোন আগ্রহই তাদের অন্তরে জাগ্রত হয় না। বরং হয়ে উঠে সেক্যুলার মানসিকতা সম্পন্ন বস্তুবাদী মানুষ।


        তাই বিশুদ্ধ ইসলামী আকিদা-বিশ্বাস ও তাহযীব-তামাদ্দুন প্রচার-প্রসার এবং বহুমুখী সুশিক্ষিত দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষ্যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম শিল্প ও পর্যটন কেন্দ্র পতেঙ্গায় ক্বওমী ও আলিয়া মাদরাসা সিলেবাসের চমৎকার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় "পতেঙ্গা রশিদিয়া মাদরাসা চট্টগ্রাম"

        আপনার সন্তানের প্রথম শিক্ষক হলেন 'মা', আদর্শ মায়েরা তৈরী করতে পারে সুন্দর, নিষ্কলঙ্ক পরিবার, সমাজ ও জাতি। শিশুরা মৌলিক শিক্ষা নিজ গৃহেই লাভ করে থাকে। মা সচেতন দ্বীনদার ও আদর্শবান হলে সন্তান দ্বীনদার ও আদর্শবান হওয়ার আশা করা যায়। আদর্শবান মা গড়ার সেই প্রত্যয় নিয়ে ক্বওমী ও আলিয়া মাদরাসার সমন্বিত কারিকুলামে আর-রশিদ শিক্ষা পরিবারের নতুন সংযোজন 'পতেঙ্গা রশিদিয়া মহিলা মাদরাসা' যা বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও আল্লাহভীরু পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে।