EIIN :
Steel Mill Bazar, Patenga Model Thana, Chattogram; +8801845771100
এক নজরে পতেঙ্গা রশিদিয়া মাদরাসা চট্টগ্রাম

    এক নজরে পতেঙ্গা রশিদিয়া মাদরাসা চট্টগ্রাম

    নামকরণ: খাজা মুঈনুদ্দীন চিশতী রহ.-এর সুযোগ্য উত্তরসূরী কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহী রহ.-এর নামানুসারে "পতেঙ্গা রশিদিয়া মাদরাসা চট্টগ্রাম"।প্রতিষ্ঠাকাল: ১৪৩৮ হিজরী১৪২৪ বঙ্গাব্দ, ২০১৭ ঈসায়ী।


    প্রতিষ্ঠাতা: হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল্লাহ

              হাফেজ মাওলানা নুরুল আবছার

    মতাদর্শ: আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা আসলাফে উম্মতের বাস্তব অনুসরণ।


    লক্ষ্য-উদ্দেশ্য:

    জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিশুদ্ধ আক্বীদা-বিশ্বাসচিন্তা-চেতনা ও আদর্শ বাস্তবায়ন।সুন্নাতে রাসুল (স:) এর বাস্তব প্রশিক্ষণ ও তালীম-তারবিয়্যাতের মাধ্যমে কর্তব্যনিষ্ঠ, ধর্মভীরু, দেশপ্রেমিক, আদর্শ নাগরিক তৈরী।


    বৈশিষ্ট্যসমূহ:

    আরবি, বাংলা ও ইংরেজির উপর সমান গুরুত্ব প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট ভাষায় পারদর্শী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী কর্তৃক পাঠদান।

    ক্বওমি ও আলিয়া মাদরাসা সিলেবাসের চমৎকার সমন্বয়ে আধুনিক ও নৈতিক শিক্ষা ব্যবস্থা।

    মহিলা শাখা: শরীয়তসম্মত পর্দার সহিত সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা তদারকি ও পাঠদান।

    মাদরাসার তত্ত্বাবধানে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।


    পরিকল্পনা: নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করে “জামিয়া রশিদিয়া কমপ্লেক্স চট্টগ্রাম" এ রূপদান- ইনশাআল্লাহ।