আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ...
এতদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল্লাহর রহমতের উপর ভরসা করে আপনাদের দেয়া মাসিক বেতন/ফি দ্বারা মাদরাসার প্রয়োজনাদি নির্বাহ করা হয়। উল্লেখ্য উস্তাদবৃন্দের মাসিক বেতন-ভাতা মাসের শুরুতে আদায় করা হয় ।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি হিসেবে এপ্রিল মাসের প্রথম দিকে মাদরাসা বন্ধ থাকবে, তাই উস্তাদবৃন্দের মাসিক বেতন-ভাতা ২৩ মার্চ-২৫ ইং তারিখ ছুটির দিনে আদায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতএব, আগামী ২১ মার্চ-২৫ ইং তারিখের মধ্যে এপ্রিল মাসের বেতন সহ যাবতীয় বকেয়া পরিশোধ করার অনুরোধ করা যাচ্ছে।
আদেশক্রমে
মুহাম্মাদ ইমদাদুল্লাহ
পরিচালক, অত্র মাদরাসা।